শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইমরান খানের জ্বর বদলে দিয়েছিল ওয়াকার ইউনিসের জীবন রহস্যময় প্রেমিককে নিয়ে পার্টিতে হাজির মালাইকা, কে এই হর্ষ মেহতা আজ টিভিতে যা দেখবেন (৭ নভেম্বর ২০২৬) ১ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ পেল বাংলাদেশি ব্লু-টেক স্টার্টআপ সিকুয়া শাহরুখ খান: প্রেম নয়, পুরুষের চোখের জলও সুন্দর হতে পারে হাসান ইতিহাস গড়ার পর বাংলাদেশের ৩ উইকেট হারানোর অস্বস্তি তাসকিন-হাসানের ঝাঁজের পর তিন পেসার না খেলানোর আক্ষেপ বিয়ে ঘিরে ট্রল, রাশমিকাকে নিয়ে সুখে আছেন জানালেন বিজয় এআই প্রযুক্তির সুফল পেতে কিছু ঝুঁকি মেনে নেওয়া যায়: স্যাম অল্টম্যান রিয়ালকে জেতালেন ভালভার্দে, ফেনারবাচের কাছে হেরে গেল লিভারপুল

১৭ আগস্টের মধ্যে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৩০:১৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • / 85

আগামী ১৭ আগস্ট বর্তমান সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে দেশের সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা চালু, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং নিয়মিত তদারকি নিশ্চিত করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শনিবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, আগামী ১৭ আগস্টের মধ্যে দেশের সব সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা সচল করে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে হবে। এ নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে দায়ী করা হবে।

আদেশে আরও বলা হয়েছে, প্রতিটি হাসপাতালের প্রধানকে নিজ নিজ প্রতিষ্ঠান সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অধীনস্থ হাসপাতালগুলোর পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিত তদারকি করবেন।

নির্দেশনা অনুযায়ী, মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালের পরিচালকরা প্রতি শনিবার হাসপাতালজুড়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন। এছাড়া বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) নির্ধারিত তালিকা অনুযায়ী জেলা সদর হাসপাতাল পরিদর্শন করবেন এবং পরিদর্শন শেষে সচিত্র প্রতিবেদন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাবেন।

একইভাবে, প্রতিটি জেলার সিভিল সার্জনকে প্রতি মাসের শনিবার নির্ধারিত তালিকা অনুযায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করতে হবে। পরিদর্শন শেষে সচিত্র প্রতিবেদন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানোরও নির্দেশ দেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১৭ আগস্টের মধ্যে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ

প্রকাশের সময় : ০৫:৩০:১৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬