Dhaka ০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক

ঝিনাইদহে ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
  • প্রকাশের সময় : ০৮:৩১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • / 79

ঝিনাইদহ পৌরসভার কালিকাপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিকাপুর পশ্চিমপাড়ায় জনৈক রাকিবুল ইসলামের বাড়ির সামনে সড়কে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—মো. রাজিব মণ্ডল (৩৫), পিতা: মো. রমজান মণ্ডল, গ্রাম: লাউদিয়া; মো. ইমরান হোসেন (ইমন) (২৫), পিতা: মো. আসাদুজ্জামান, গ্রাম: ভড়ুয়াপাড়া; এবং মুনিয়া উম্মেজান অর্ণি (২৪), পিতা: আব্দুল ওয়াদুদ, গ্রামের বাড়ি শৈলকুপার দুধম্বর চরপাড়া, বর্তমানে কালিকাপুর পশ্চিমপাড়ার মোল্লাপাড়ায় ভাড়াটিয়া।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে।

এদিকে, স্থানীয়দের অভিযোগ, ঝিনাইদহে মাদক ব্যবসায়ীরা প্রতিনিয়ত নতুন নতুন কৌশল অবলম্বন করছে। বিশেষ করে শহরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে গোপনে মাদক কেনাবেচার অভিযোগ রয়েছে। এ কারণে তরুণ সমাজের মধ্যে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে।

সচেতন মহলের দাবি, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের পাশাপাশি এই চক্রের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি। তাদের মতে, শুধু খুচরা বিক্রেতাদের গ্রেপ্তার নয়, পুরো সিন্ডিকেট ভেঙে দেওয়া গেলে মাদক নিয়ন্ত্রণে কার্যকর ফল পাওয়া সম্ভব।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঝিনাইদহে ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

প্রকাশের সময় : ০৮:৩১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬