Dhaka ১২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

নওগাঁয় তিন দিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের উদ্বোধন

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৬:৫৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • / 38

সারা দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে নওগাঁ জেলায় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ’ উদযাপনের কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ) সকাল ১০টায় নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।

নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. আবুবকর সিদ্দিক নান্নু, সিভিল সার্জন, বীর মুক্তিযোদ্ধারা, জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং গণমাধ্যমকর্মীরা।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নওগাঁ জেলায় তিন দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে নজরুল বর্ষ উদযাপন করা হবে। তিনি আগামী দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাপনী দিনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে অংশগ্রহণের আহ্বান জানান।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী এ আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশনা এবং পুরস্কার বিতরণীসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় তিন দিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের উদ্বোধন

প্রকাশের সময় : ০৬:৫৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬