Dhaka ০৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক

রাজবাড়ীতে যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৪৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / 130

‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় তিন মাস মেয়াদি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৭ম ব্যাচের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

বুধবার (১ জুলাই) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের সব জেলায় একযোগে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

সভাপতিত্ব করেন উক্ত মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। এসময় জেলা পর্যায়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক চায়না ব্যানার্জী ও রাজবাড়ী জেলা পর্যায়ের প্রশিক্ষণ কো-অর্ডিনেটর মো: আতিক আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, সরকারের লক্ষ্য তরুণদের দক্ষ মানবসম্পদে পরিণত করে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা। সে লক্ষ্যেই সারা দেশে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, আধুনিক প্রযুক্তি নির্ভর দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণদের আয় ও কর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারিত হবে।

প্রকল্প সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত ৩৭৩ কোটি ৭৭ লাখ ২৩ হাজার টাকা ব্যয়ে ৩৬ হাজার যুবক-যুবতীকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

চলতি ব্যাচে দেশের ৬৪ জেলায় প্রতি জেলায় ৭৫ জন করে মোট ৪ হাজার ৮০০ জন অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণের মেয়াদ ১ এপ্রিল থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত। অংশগ্রহণকারীদের প্রতিদিন আট ঘণ্টা করে মোট ৬০০ ঘণ্টা প্রশিক্ষণ দেওয়া হবে।

রাজবাড়ীতে জেলা পর্যায়ে প্রতিটি ব্যাচে প্রশিক্ষণার্থী সংখ্যা ৭৫ জন। সকাল নয়টা থেকে বিকেল পাচটা চলা এ প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের জন্য থাকবে নাস্তা ও দুপুরের খাবার। ট্রেনিং শেষে শিক্ষার্থীদের মাঝে দৈনিক ২০০ টাকা করে ভাতা প্রদানের পাশাপাশি প্রশিক্ষণ সংক্রান্ত সার্টিফিকেট প্রদান করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

প্রকাশের সময় : ০৫:৪৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬