Dhaka ০৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক

নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে হারানো ১০১টি মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৩:৩৫:১০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / 97

নওগাঁ জেলা পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হওয়া হারানো ১০১টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১ জুলাই) সকালে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসিবুল্লাহ হাসিব, নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের প্রত্যক্ষ তত্ত্বাবধান ও নির্দেশনায় জুন মাসজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে জেলা পুলিশের আইসিটি শাখা, ক্রাইম শাখা এবং জেলা গোয়েন্দা (ডিবি) শাখা যৌথভাবে বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল ফোন উদ্ধার করে। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে সেগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে মোবাইল ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং জেলা পুলিশের এ উদ্যোগের প্রশংসা করেন। তাঁরা হারানো মোবাইল উদ্ধার করে ফেরত দেওয়ায় পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে মোবাইল ফোন মানুষের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অনুষঙ্গ। হারিয়ে যাওয়া মোবাইল প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে পারা জেলা পুলিশের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। ভবিষ্যতেও হারানো মোবাইল উদ্ধারে নওগাঁ জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে হারানো ১০১টি মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর

প্রকাশের সময় : ০৩:৩৫:১০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬