Dhaka ০৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক

পাংশায় সাত বছরের শিশু ধর্ষণের অভিযোগে ষাট বছরের বৃদ্ধ গ্রেফতার

একে আজাদ, পাংশা
  • প্রকাশের সময় : ০২:২৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / 96

রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টার সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে লুৎফর রহমানের (৬০) নামে এক বৃদ্ধ গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে শিশুটি রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বুধবার (১ জুলাই) সকালে গ্রেফতারের বিষয়টি পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম নিশ্চিত করে বলেন আসামী কে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার অভিযুক্ত লুৎফর রহমান উপজেলার পাট্টা ইউনিয়নের মৃত আজাহার বিশ্বাসের ছেলে। সে পেশায় ঝাল মুড়ির দোকানী। অন্যদিকে শিশুটি পাট্টা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেণীর শিক্ষার্থী।

মামলা সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শিশুটি ঝালমুড়ি কিনতে লুৎফরের (অভিযুক্ত) বাড়িতে যায়।এ সময় লুৎফর রহমান তার ঘরে নিয়ে শিশুকে ধর্ষণ করে। শিশুটি বাড়ি ফিরে গেলে শারীরিক অবস্থা দেখে তার মা জিজ্ঞাসা করলে প্রথমে ভয়ে কিছু না বললেও পরে সব কিছু খুলে বলে।পরে পরিবারের লোকজন শিশুটিকে রাজবাড়ী সদর হসপিটালে ভর্তি করে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, অভিযুক্ত লুতফুর রহমান কে স্থানীয়রা মারপিট করে পুলিশে খবর দিলে আমরা তাকে গ্রেফতার করি।এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলা করেছে। শিশুটি যেহেতু এখনো চিকিৎসাধীন রয়েছে তাই এটি ধর্ষণ না কি ধর্ষণের চেষ্টা বলা যাচ্ছে না।মেডিকেল রির্পোট পেলে নিশ্চিত হওয়া যাবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় সাত বছরের শিশু ধর্ষণের অভিযোগে ষাট বছরের বৃদ্ধ গ্রেফতার

প্রকাশের সময় : ০২:২৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬