Dhaka ১২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রানীনগরে কমিউনিটি পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হেরে গেলেন ট্রাম্প, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখলো মার্কিন সুপ্রিম কোর্ট ১৫৯ বছরের পুরোনো আইন বাতিল, সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস জাবিতে ‘পলাশী থেকে বাংলাদেশ: ইতিহাসের শিক্ষা ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ‘আর্জেন্টিনাকে বিদায় করবে কেপ ভার্দে’, ঘানার সেই তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী র‍্যাঙ্কিংয়ে উন্নতি বাংলাদেশের মারুফা-নাহিদাদের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জবি ছাত্রশিবিরের তিন দিনব্যাপী নবীনবরণ সম্পন্ন ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই : ডিসি ফরিদা গণমাধ্যমে প্রচার করা যাবে না তামাকপণ্যের বিজ্ঞাপন লেবানন থেকে দেশে ফেরার সুযোগ; আরও ১৭০ বাংলাদেশির এক্সিট ভিসা অনুমোদন

পাংশার কসবামাজাইলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন

এ কে আজাদ, পাংশা
  • প্রকাশের সময় : ০৭:৫০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / 28

রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল এলাকায় স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে বাগলী-কসবামাজাইল সেতু সংলগ্ন এলাকায় সরিষা, কসবামাজাইল, পাট্টা ও কলিমহর ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দক্ষিণাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানান।

বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের আগে কসবামাজাইল এলাকায় একটি অস্থায়ী পুলিশ ফাঁড়ি কার্যক্রম পরিচালিত হলেও পরে সেটি প্রত্যাহার করা হয়। এরপর থেকে বিভিন্ন ছোটখাটো ঘটনাকে কেন্দ্র করে এলাকায় প্রায়ই উত্তেজনা ও অশান্ত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তাহীনতা বেড়েছে।

তারা আরও বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কসবামাজাইল এলাকায় দ্রুত একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন জরুরি।

এ সময় তারা প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

মানববন্ধনে বক্তব্য দেন পাংশা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান মণ্ডল, ইউপি সদস্য ও যুবদল নেতা রাকিবুল ইসলাম, মাওলানা সাইফুল ইসলাম এবং আলমগীর হোসেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশার কসবামাজাইলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন

প্রকাশের সময় : ০৭:৫০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬