Dhaka ০৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি

কোটালীপাড়ায় মাদকবিরোধী মানববন্ধন

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:০৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / 100

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মানববন্ধন, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্নসের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা চত্বর থেকে একটি মাদকবিরোধী শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গোপালগঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ, উপজেলা বিএনপির সভাপতি এস. এম. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, ইউপি চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচী, প্রেসক্লাব কোটালীপাড়ার সাধারণ সম্পাদক গৌরাঙ্গ লাল দাস, বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্নসের হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন টমাস বাড়ৈ, প্রোগ্রাম ম্যানেজার নয়ন দাস এবং রিহ্যাব সেন্টারের ইনচার্জ মতিউর রহমান রাজা।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আইন প্রয়োগের পাশাপাশি পারিবারিক শিক্ষা, সামাজিক সচেতনতা এবং নৈতিক মূল্যবোধের চর্চা জোরদার করতে হবে। একই সঙ্গে মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং কিশোর-কিশোরীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোটালীপাড়ায় মাদকবিরোধী মানববন্ধন

প্রকাশের সময় : ০৫:০৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬