Dhaka ০২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে পাইপ কারখানা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১২:৪৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / 5

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের কচাতলা এলাকার একটি পিভিসি (PVC) পাইপ কারখানা থেকে নাসিরুদ্দিন (৫৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) রাতে তাঁর নিজস্ব কারখানা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নাসিরুদ্দিনের বাড়ি নরসিংদী জেলায়। তিনি দীর্ঘদিন ধরে কালীগঞ্জ উপজেলার কচাতলা বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করে একটি পিভিসি পাইপ কারখানা পরিচালনার পাশাপাশি পাইপের ব্যবসা করে আসছিলেন।

সোমবার রাতে দীর্ঘ সময় ধরে তিনি কারখানা থেকে বাইরে না আসায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা পুলিশকে খবর দিলে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কারখানার ভেতর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে পাইপ কারখানা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ১২:৪৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬