Dhaka ০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

কালীগঞ্জ পৌরসভার ৫১ কোটি টাকার বাজেট ঘোষণা

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
  • প্রকাশের সময় : ০৪:২০:০৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / 124

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৫১ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১১টায় কালীগঞ্জ পৌরসভা সম্মেলন কক্ষে আয়োজিত বাজেট অধিবেশনে এ বাজেট ঘোষণা করা হয়।

পৌর প্রশাসক ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা জুলফিকার আলী বাজেট উপস্থাপন করেন।

বাজেট অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক প্যানেল মেয়র হামিদুল ইসলাম হামিদ।

অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাজেট অধিবেশনে জানানো হয়, নতুন অর্থবছরের বাজেটের মাধ্যমে পৌর এলাকার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা, নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, ঘোষিত বাজেট বাস্তবায়নের মাধ্যমে কালীগঞ্জ পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে এবং পৌরবাসী উন্নত নাগরিক সেবা পাবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জ পৌরসভার ৫১ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রকাশের সময় : ০৪:২০:০৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬