Dhaka ০৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বৃক্ষরোপণ কর্মসূচি

বালিয়াকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০২:৩৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / 103

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ-সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে লেইস (LAISE) প্রজেক্টের আওতায় বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ জুন ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

কর্মসূচির প্রতিপাদ্য ছিল—’গাছ লাগান, পরিবেশ বাঁচান’ এবং ‘একটি গাছ একটি প্রাণ’।

অনুষ্ঠানের অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে ফলদ, বনজ ও ঔষধি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি র‍্যালির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণের গুরুত্ব এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা হয়।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কল্পনা রানী দাস বলেন, সরকারি নির্দেশ মোতাবেক, শিক্ষার্থীদের পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলা এবং ভবিষ্যৎ প্রজন্মকে সবুজ বাংলাদেশ বিনির্মাণে উদ্বুদ্ধ করতেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে। তারা প্রত্যাশা করেন, প্রতিটি শিক্ষার্থী অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নিলে পরিবেশ রক্ষায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশের সময় : ০২:৩৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬