Dhaka ০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বৃক্ষরোপণ কর্মসূচি ভেনেজুয়েলার পাশে নেইমার নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ১৪৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার সোনার দাম ভরিতে কমলো ৩ হাজার ২৬৬ টাকা যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা, খেলবেন না ‘জাপানের মেসি’ কুবো তিন ধাপে দেশের অর্থনীতিকে সাজাতে চায় সরকার : প্রধানমন্ত্রী পে-স্কেল : বেসরকারি চাকরিজীবীদের ভবিষ্যৎ কী?  শেষ মুহূর্তের গোলে ইতিহাস, প্রথম দল হিসেবে শেষ ষোলোতে কানাডা

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ১৪৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০২:০৫:১০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / 24

নওগাঁ সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৪৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।

সোমবার (২৯ জুন) ভোর আনুমানিক ৪টার দিকে নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি-এর সরাসরি নির্দেশনায় সাপাহার উপজেলার আদাতলা বিওপির টহল কমান্ডার সুবেদার মো. আইয়ুব আলীর নেতৃত্বে বিজিবির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সাপাহার উপজেলার জলশুকা গ্রাম এলাকায় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৪৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা ফেন্সিডিল জব্দ করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাপাহার থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচারসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির সর্বাত্মক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ১৪৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

প্রকাশের সময় : ০২:০৫:১০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬