Dhaka ০৬:৩২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ বৈষম্যহীন সমাজ গঠনে তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রতিমন্ত্রী খৈয়ম মক্কা-মদিনায় আক্রমণ হলে বাহিনী পাঠাতে প্রস্তুত ঢাকা: হুমায়ুন কবির সব বিভাগে বৃষ্টির আভাস, বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা সুপারিশপ্রাপ্ত বিচারকদের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ যুদ্ধ বন্ধে ইরানের শর্ত ট্রাম্পকে জানালেন পুতিন দিল্লিতে মমতা ব্যানার্জি আটক বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর রাজবাড়ীতে রাইটার্স ক্লাব উদ্বোধন, বাংলা ভাষার চর্চা বাড়ানোর আহ্বান বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী

৫ আগস্টের পর আজ পর্যন্ত বিন্দুমাত্র সংস্কার হয়নি: আবু হেনা রাজ্জাকি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:০২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • / 177

২০২৪ সালের ৫ আগস্টের পর আজ পর্যন্ত বিন্দুমাত্র সংস্কার হয়নি বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকি। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শো তো তিনি এ মন্তব্য করেন।

সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, ‘স্বাধীন বিচার ব্যবস্থার প্রথম শর্তই হলো একটা পৃথক সচিবালয়। সেই সচিবালয়টা কিন্তু হয়েছিল, সেটাকে কেন বিলুপ্ত করা হলো এবং তাদের কর্মকর্তা-কর্মচারী আইন মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হলো? জুলাই সনদ বাদ দিলাম, গণভোট বাদ দিলাম, আপনার ৩১ দফার মধ্যেই কিন্তু এটা আছে। সেটা বিলুপ্ত হলো কেন?’

তিনি আরও বলেন, “আমি কীভাবে তাহলে আস্থায় নেব? আমি বিচার বিভাগকে যখন নির্বাহী বিভাগের আস্থায় নিচ্ছি তখন বারবার ইউনুস সাহেবের কথা মনে পড়ে। ইউনুস সাহেব বলেছিল ‘ছাত্ররা আমার নিয়োগকর্তা’

আজকে বিচার বিভাগের এই সচিবালয় বিলুপ্ত করার মানে হচ্ছে এই যে, নির্বাহী বিভাগ যেখান থেকে হাঁটবে, যেকোনো মন্ত্রী যখন কারো পাশ দিয়ে হাঁটবে, বিচারালয়ের বিচারক তাকে দেখলেই মনে করবে ‘উনি আমার নিয়োগকর্তা’।”

এ রাজনৈতিক বিশ্লেষক আরও বলেন, ‘এটাকে দূর করতে এই একটা কাজ শুধু করেন, আমি নিশ্চিত করে বলতে পারি, বাংলাদেশ ৮০ শতাংশ ঠিক হয়ে যাবে এবং এটা না করার মানেই হচ্ছে এই যে, দুর্নীতি চলমান থাকবে মানবাধিকার লঙ্ঘন থাকবে। কেননা এই যেমন মানবাধিকার কমিশনটা আমরা এলাও করলাম না, কিন্তু ফেরত আনলাম ২০০৯ শেখ হাসিনার করা কমিশন। তার মানে পরিষ্কার একটা চিত্র আমরা পাচ্ছি, এই দেশে দুর্নীতি চলমান থাকবে, কেউ করে চলে যাবে, আবার কেউ এসে করবে, এই ধারাবাহিকতা বজায় রাখবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৫ আগস্টের পর আজ পর্যন্ত বিন্দুমাত্র সংস্কার হয়নি: আবু হেনা রাজ্জাকি

প্রকাশের সময় : ০৪:০২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬