Dhaka ০৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ব্রাজিল–স্কটল্যান্ড ম্যাচে ভারি বৃষ্টির শঙ্কা, বিলম্ব হতে পারে খেলা নওগাঁয় মানব পাচার প্রতিরোধে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত কালীগঞ্জে ৩৫ শত কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ পাংশায় সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা, আসামি সাড়ে ৩০০ চিকিৎসা কষ্টে থাকা কাঙালিনী সুফিয়ার দায়িত্ব নিলো এবিজি ফাউন্ডেশন রিজার্ভ বেড়ে ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল সংসদের অধিবেশন বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত মুলতবি খাগড়াছড়িতে সেনা অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ফিফা বিশ্বকাপ চলাকালীন ঢাবিতে বহিরাগত প্রবেশ ও যানচলাচলে নিষেধাজ্ঞা চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে

নাইমুল রাজ্জাকের উপস্থাপনায় পিপলস রেডিওর ভিন্নধর্মী দুই আয়োজন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • / 76

সমকালীন বেতার জগতে গতানুগতিক বিনোদনের বাইরে বৈচিত্র্যময় ও সৃজনশীল উপস্থাপনা নিয়ে শ্রোতাদের মাঝে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে পিপলস রেডিও ৯১.২ এফএম-এর দুটি বিশেষ অনুষ্ঠান— ‘পিপলস স্টার উইথ নাইমুল রাজ্জাক’ এবং ‘সাউন্ড অব সিটি’।

গৎবাঁধা উপস্থাপনার বাইরে ভিন্নধর্মী নির্মাণশৈলী, পরিশীলিত ভাষা এবং সমকালীন দৃষ্টিভঙ্গির কারণে অনুষ্ঠান দুটি ইতোমধ্যেই শ্রোতামহলে স্বতন্ত্র পরিচিতি পেয়েছে। বিশেষ করে অনুষ্ঠানের সৃজনশীল ভাবনার স্বাতন্ত্র্য একে অন্যান্য সেলিব্রেটি শো থেকে আলাদা করেছে।

অনুষ্ঠান দুটির উপস্থাপনার দায়িত্বে আছেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক নাইমুল রাজ্জাক। তার সাবলীল কথা বলার শৈলী, গভীর সাহিত্যবোধ ও আধুনিক উপস্থাপনা কৌশল অনুষ্ঠানগুলোতে যোগ করেছে এক নতুন মাত্রা।

নাইমুল রাজ্জাক একজন শিক্ষক ও সাহিত্যিক হওয়ার সুবাদে অতিথিদের সাথে তার কথোপকথনে উঠে আসে জীবনের গভীর দর্শন ও সমকালীন নানা অনুষঙ্গ।

বর্তমানে ‘পিপলস স্টার উইথ নাইমুল রাজ্জাক’ এবং ‘সাউন্ড অব সিটি’ অনুষ্ঠান দুটি প্রতি শনিবার ও সোমবার পিপলস রেডিওর তরঙ্গে সম্প্রচারিত হচ্ছে। রুচিশীল বিনোদন আর সৃজনশীলতার সমন্বয়ে অনুষ্ঠানগুলো বর্তমান প্রজন্মের রেডিও শ্রোতাদের কাছে এক অনন্য আকর্ষণে পরিণত হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নাইমুল রাজ্জাকের উপস্থাপনায় পিপলস রেডিওর ভিন্নধর্মী দুই আয়োজন

প্রকাশের সময় : ১১:৩৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬