Dhaka ০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজধানীতে আরও চার থানা চালুর পরিকল্পনা হাসিনা দিয়েছিল যাবজ্জীবন সাজা, আর আল্লাহ বানালেন মন্ত্রী: ধর্মমন্ত্রী রাজধানীর কদমতলীতে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট পতিসরে পালিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজকের ই-পেপার (৮ মে ২০২৬) পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু, শপথ নেবেন কাল ঘুস নেওয়ায় চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক’ সাহিত্যের সর্বক্ষেত্রে দৃঢ়ভাবে বিচরণ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর: মির্জা ফখরুল

হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৬৫৪

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:০৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / 30

দেশে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরো সাত শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছে মোট এক হাজার ৬৫৪টি শিশু।

বুধবার (৬ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। সেইসাথে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরো দু’টি শিশুর।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ২৬৮টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরো ৫৬টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৩২৪টি শিশু মারা গেছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ৩৭৩টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা এক হাজার ২৮১। এই সময়ে এক হাজার ৫৪টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৫৫টি শিশু।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৪৪ হাজার ২৬০, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ছয় হাজার ৯৯। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৩০ হাজার ৮৮৫ রোগী, যাদের মধ্যে ২৭ হাজার ২২৩ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে। ইউএনবি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৬৫৪

প্রকাশের সময় : ০৫:০৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬