Dhaka ০৬:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৩৮:৪১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • / 112

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০টি পদের মধ্যে ৪৯টিতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। তাদের নাম চূড়ান্ত করে আগামীকাল বৃহস্পতিবার গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার এই ৪৯ জন প্রার্থীর বিষয়ে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময়সীমার মধ্যে কেউ মনোনয়ন প্রত্যাহার না করায় এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

চূড়ান্ত তালিকায় থাকা ৪৯ জনের মধ্যে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত-এনসিপি ও ১১ দলীয় জোটের ১২ জন এবং স্বতন্ত্র একজন প্রার্থী রয়েছেন। একটি আসনের প্রার্থিতা নিয়ে আইনি জটিলতা থাকায় সেটির ফলাফল আপাতত স্থগিত রাখা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট আসনে আদালতের নির্দেশনা অনুযায়ী মনোনয়নপত্র পুনরায় যাচাই-বাছাই শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ৫০টি আসনের মধ্যে আপাতত ৪৯ জনের নাম গেজেট আকারে প্রকাশের মাধ্যমে নির্বাচনের মূল প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার

প্রকাশের সময় : ০৬:৩৮:৪১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬