Dhaka ১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজস্ব নিয়ে বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ : প্রধানমন্ত্রী প্রথম বাংলাদেশি হিসেবে ১৮৫ দেশ ভ্রমণের রেকর্ড নাজমুন নাহারের আজ চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’, ঢাকার ৯ রুটে মিলবে সেবা বাংলাদেশে আল কায়েদার উপস্থিতি নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী অসুস্থ হওয়ায় রাস্তায় ফেলে যান স্ত্রী, সেই প্রবাসীর মৃত্যু বদলে গেল অর্থবছর, ১ এপ্রিল থেকে ৩১ মার্চ নির্ধারণ জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনো গোষ্ঠীর একক অর্জন নয় : ববি হাজ্জাজ ৩০০ টাকার কাঁচা মরিচ এখন ১০০ টাকা, ১০ দিনে আমদানি ২৩৩ টন ‘স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর দেশে ১৮০ দিন পার করাই সরকারের বড় অর্জন’ উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন সংগীতশিল্পী দিলরুবা খান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৩১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • / 107

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী দিলরুবা খান। তিনি ‘পাগল মন’ গানের জন্য ব্যাপক পরিচিত।

মনোনয়নপত্র সংগ্রহের পর প্রতিক্রিয়ায় তিনি জানান, দলের প্রতি দীর্ঘদিনের আনুগত্য এবং নিজস্ব চিন্তাভাবনা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

দিলরুবা খান বলেন, ‘দলের যেসব সদস্য অনেক ত্যাগী, দল যাদের যোগ্য মনে করবে, তাদেরই যেন চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। আমার নিজস্ব কিছু চিন্তাভাবনা আছে। সরকারে থেকে এই কাজগুলো বড় পরিসরে করা সম্ভব-এ কারণেই আমি মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।’

তিনি আরও বলেন, ‘আজ মনোনয়নপত্র সংগ্রহ করতে গিয়ে মনে হয়েছে, আমি হয়তো বিগত সরকারের আমলে বিএনপি করায় বেতার-টেলিভিশনে ব্ল্যাকলিস্টেড ছিলাম। তবে আমার চেয়েও অনেক ত্যাগী কর্মী এই দলে রয়েছে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন সংগীতশিল্পী দিলরুবা খান

প্রকাশের সময় : ১০:৩১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬