সৈয়দপুরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হবে ঢাকায়
- প্রকাশের সময় : ০২:৩০:১১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- / 92
দুই দিনের সফরে নিজ জেলা লালমনিরহাট যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তাকে আনতে ইতোমধ্যেই ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্স রওনা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুর ১২টা ৪০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার।
তিনি জানান, সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে নামেন ত্রাণমন্ত্রী। বিমানবন্দরের রেস্টরুমে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করার সময় হঠাৎ মাথা ঘুরে অসুস্থতা অনুভব করেন তিনি। পরে তাকে দ্রুত সৈয়দপুর সেনানিবাসের সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়, সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পরে নেতাকর্মীদের পরামর্শে তাকে দুপুর ১২টা ১০ মিনিটের বিমানে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি বিমানে যেতে পারেননি। পরবর্তীতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্স রওনা হয়েছে, সেটি সৈয়দপুরে পৌঁছালে মন্ত্রীকে ঢাকায় নেওয়া হবে।




















