Dhaka ০৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
স্থায়ী শান্তির জন্য সংলাপের আহ্বান

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানাল বাংলাদেশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৩২:৩৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / 15

মধ্যপ্রাচ্যে সাময়িক যুদ্ধবিরতির উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। যুদ্ধবিরতির এ উদ্যোগকে ওই অঞ্চলে উত্তেজনা প্রশমনের দিকে একটি উৎসাহব্যঞ্জক পদক্ষেপ হিসেবে বর্ণনা করে দেশটি সকল পক্ষকে স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের জন্য সংলাপের আহ্বান জানিয়েছে।

বুধবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ আশা করে সংশ্লিষ্ট সব পক্ষ যুদ্ধবিরতিকে সম্মান করবে এবং স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য এ সুযোগটিকে গঠনমূলকভাবে কাজে লাগাবে।

বিবৃতিতে যুদ্ধবিরতি বাস্তবায়নে অবদান রাখা সংশ্লিষ্ট সকল পক্ষের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করা হয়।

বাংলাদেশ আরো পুনর্ব্যক্ত করেছে, সব ধরনের বিরোধ সংলাপ ও কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব এবং করা উচিত। বাসস

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্থায়ী শান্তির জন্য সংলাপের আহ্বান

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানাল বাংলাদেশ

প্রকাশের সময় : ০৭:৩২:৩৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬