Dhaka ০৮:০৮ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২২ দিনে হাম সন্দেহে মৃত্যু ১১৩, আক্রান্ত ৭৬১০ জন : স্বাস্থ্য অধিদপ্তর সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর, সংসদে বিল পাস মালয়েশিয়ায় নির্দিষ্ট রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী পাঠাবে না সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী জ্বালানি নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু র‍্যাব থাকবে কিনা সিদ্ধান্ত সরকারের, তবে প্রয়োজন আছে : র‌্যাব মহাপরিচালক নিয়ামতপুরে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা ‘নোট অব ডিসেন্ট’ আমলে নিয়েই জুলাই সনদ বাস্তবায়ন: বিএনপি

ঢাবি ছাত্রদল নেতাকে পুলিশে সোপর্দ, দল থেকে আজীবনের জন্য বহিষ্কার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৪৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • / 21

কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ভুক্তভোগীরা। শনিবার (৪ এপ্রিল) রাতে রাজধানীর কাফরুল থানার উত্তর ইব্রাহিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আটক শিক্ষার্থীর নাম মাহি চৌধুরী অর্ণব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আটক মাহি জাতীয়তাবাদী ছাত্রদলের মুহসীন হল শাখার আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

ঢাবি শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল শাখার আহ্বায়ক সদস্য মাহি চৌধুরী অর্ণব-কে তাঁর সকল সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো।’

এদিকে, ভুক্তভোগী অ্যাডভোকেট আশিকুজ্জামান মোল্লা বলেন, ‘মাহি চৌধুরী একজন প্রতারক।

তার বিরুদ্ধে তিন থেকে পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।’
তিনি জানান, শনিবার তাকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি এখন পুলিশ হেফাজতে আছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, ‘আমি বিষয়টি সম্পর্কে অবগত নই।

অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেব। হল প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগকে বিষয়টি জানানো হবে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢাবি ছাত্রদল নেতাকে পুলিশে সোপর্দ, দল থেকে আজীবনের জন্য বহিষ্কার

প্রকাশের সময় : ০৯:৪৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬