Dhaka ০৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সৌদিতে ১০০০ বছরের পুরনো বিরল পবিত্র কুরআন শরীফের পাণ্ডুলিপি উন্মোচন নওগাঁয় পুলিশের অভিযানে মালামালসহ ৪ ডাকাত গ্রেফতার ট্রাম্পের নতুন আদেশ : ওষুধের ওপর ১০০ শতাংশ শুল্কারোপের হুমকি স্কুল-কলেজ ধ্বংস, গাজার সৈকতে পরীক্ষার ভিডিও ভাইরাল চট্টগ্রাম বন্দরে পৌঁছল জ্বালানি তেলবাহী ২ জাহাজ বাসের চাকা ফেটে সেতুতে ধাক্কা, চালকসহ নিহত ৩ স্থল অভিযান হলে ‘শত্রুসেনাদের’ কেউ যেন জীবিত না ফেরে : ইরানি সেনাপ্রধান দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে এপ্রিলে, থাকতে পারে ঘূর্ণিঝড়ও হাজারীবাগে বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মিয়ানমারের প্রেসিডেন্ট হচ্ছেন সাবেক জান্তাপ্রধান মিন অং হ্লাই

স্থল অভিযান হলে ‘শত্রুসেনাদের’ কেউ যেন জীবিত না ফেরে : ইরানি সেনাপ্রধান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৩২:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • / 7

ইরানের সেনাপ্রধান আমির হাতামি বলেছেন, শত্রুপক্ষ যদি স্থল অভিযান চালানোর চেষ্টা করে, তাহলে কোনো শত্রু সেনা যেন জীবিত না ফেরে।

বৃহস্পতিবার ইরানের (২ এপ্রিল) রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে।

হাতামি আরও বলেছেন, শত্রুপক্ষ যদি স্থল অভিযান চালানোর চেষ্টা করে, তাহলে কোনো শত্রুসেনা জীবিত থাকা উচিত নয়।

রাষ্ট্রীয় গণমাধ্যমে একটি শব্দবিহীন ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে হাতামিকে আরও তিনজন সেনা কমান্ডারের সঙ্গে একটি কক্ষে দেখা যায় এবং ভিডিও কলে প্রায় এক ডজন কর্মকর্তার সঙ্গে যুক্ত থাকতে দেখা যায়। তবে ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

ইরানের সামরিক সদর দপ্তরকে ‘চরম সতর্কতা ও নির্ভুলতার সঙ্গে’ শত্রুর গতিবিধি পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন দেশটির সেনাপ্রধান। একই সঙ্গে যে কোনো ধরনের হামলা মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান সংঘাত ‘শেষের পথে’ এবং কয়েক সপ্তাহের মধ্যেই এর সমাপ্তি হতে পারে। তবে উপসাগরীয় অঞ্চলে অতিরিক্ত মার্কিন সেনা মোতায়েনের কারণে আশঙ্কা তৈরি হয়েছে, সম্ভাব্য স্থল অভিযান পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সূত্র: রয়টার্স

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্থল অভিযান হলে ‘শত্রুসেনাদের’ কেউ যেন জীবিত না ফেরে : ইরানি সেনাপ্রধান

প্রকাশের সময় : ০১:৩২:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬