সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত
- প্রকাশের সময় : ১০:৩৯:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
- / 19
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (২ এপ্রিল) অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে বরখাস্ত করেছেন। মূলত জেফরি এপস্টেইন সংক্রান্ত নথি প্রকাশ নিয়ে তার কর্মদক্ষতা নিয়ে অসন্তোষ বাড়তে থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, ট্রাম্প মনে করছিলেন বিরোধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বন্ডি যথেষ্ট দ্রুত পদক্ষেপ নিচ্ছিলেন না। বরখাস্তের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চকে অস্থায়ীভাবে বিচার বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প বন্ডিকে ‘দেশপ্রেমিক ও বিশ্বস্ত বন্ধু’ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, তার নেতৃত্বে অপরাধ দমনে বড় ধরনের অভিযান পরিচালিত হয়েছে। বন্ডি জানিয়েছেন, তিনি এক মাস দায়িত্ব হস্তান্তরের কাজ করবেন।
দায়িত্ব পালনকালে বন্ডি ট্রাম্পের নীতির কড়া সমর্থক ছিলেন। তবে এপস্টেইন-সংক্রান্ত নথি প্রকাশ ইস্যুই তার মেয়াদকালকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। এ নিয়ে ট্রাম্পের ঘনিষ্ঠ মহল ও কিছু রিপাবলিকান নেতার সমালোচনার মুখে পড়েন তিনি।





















