Dhaka ০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:২৭:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • / 2

দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব পালনে টানা প্রায় ১৬ ঘণ্টা কাজ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত তিনি সচিবালয় ও জাতীয় সংসদে বিভিন্ন কর্মকাণ্ডে ব্যস্ত ছিলেন।

সকালেই সচিবালয়ে কাজ শুরু করে তিনি গুরুত্বপূর্ণ ফাইল পর্যালোচনা, উচ্চপর্যায়ের বৈঠক এবং সিদ্ধান্ত গ্রহণে অংশ নেন। বিকেল সাড়ে তিনটায় তিনি জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেন এবং রাত ৮টা পর্যন্ত সেখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

এরপর রাত পৌনে ৯টায় সংসদ সচিবালয়ে মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী। দেশের উন্নয়ন ও বিভিন্ন সংকট মোকাবিলার বিষয়ে দীর্ঘ আলোচনা শেষে রাত সাড়ে ১১টার পর বৈঠক শেষ হয়। এরপরও তিনি দাপ্তরিক কাজ চালিয়ে যান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রতিদিন ১২ থেকে ১৪ ঘণ্টা কাজ করা তার নিয়মিত রুটিন হলেও এদিন তা প্রায় ১৬ ঘণ্টায় পৌঁছায়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ১০:২৭:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬