বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বহুব্রীহি’ নাটকের মিস্ মিলি এখন কোথায়? কেমন কাটছে জীবন এমিলিয়ানোকে ফিরিয়ে একাদশে ৪-৫ পরিবর্তনের ঘোষণা আর্জেন্টিনা কোচের সাফ আয়োজনে তৃপ্তি, মাঠের খেলায় বাংলাদেশের প্রাপ্তি কী সালমান-শাবনূর জুটি কেন আজও দর্শকপ্রিয়? জাভির নেদারল্যান্ডসকে ৫ গোলে উড়িয়ে দিল ক্লপের জার্মানি হাতে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেন হাসান ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নিতে অস্ট্রিয়া যাচ্ছে বাংলাদেশ দল জন্মদিনে ‘লিম্বো’ সিনেমার প্রথম লুকে রাজ শেষ দিনে হারের শঙ্কা নিয়েই নামতে হবে বাংলাদেশকে নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালান ও পুশইন নিয়ন্ত্রণে ১৬ বিজিবির সাফল্য, জব্দ ১৩ কোটি টাকার মালামাল

বিয়ে করেছেন সিমরিন লুবাবা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৪৭:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / 172

বাংলাদেশের ছোট পর্দার আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা সম্প্রতি জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন। শোবিজের গ্ল্যামার জগতকে অনেক আগেই বিদায় জানানোর পর এবার তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের পোস্টের মাধ্যমে লুবাবা বিয়ের খবর নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।’ পোস্ট প্রকাশের পরই ভক্ত ও নেটিজেনরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছায় ভাসিয়েছেন।

পোস্টে ছবি প্রকাশ করলেও বর-কনের মুখ দেখাননি। এছাড়া পাত্রের পরিচয়ও স্পষ্টভাবে জানানো হয়নি। তাই তার বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে এবং ভক্তরা পাত্রের পরিচয় জানতে আগ্রহ প্রকাশ করেছেন।

দীর্ঘদিন ধরেই লুবাবার জীবনযাপনে পরিবর্তনের আভাস লক্ষ্য করা যাচ্ছিল। শোবিজ থেকে নিজেকে আলাদা করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে খোলাখুলি অনুভূতি শেয়ার করেছেন।

নেটিজেনরা তার সাহসী পদক্ষেপ ও আত্মপরিবর্তনের প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, ‘মাশাআল্লাহ, আল্লাহ তোমাদের দাম্পত্য জীবন রহমতের চাদরে মুড়িয়ে রাখবেন ইনশাআল্লাহ।’ অন্য একজন লিখেছেন, ‘আল্লাহ আপনাদের ভালো রাখুক।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিয়ে করেছেন সিমরিন লুবাবা

প্রকাশের সময় : ০৯:৪৭:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬