Dhaka ০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন এ বছর আর হচ্ছে না বিপিএল ক্যান্সার ফিরে আসা ঠেকাতে নতুন ভ্যাকসিন, আশাব্যঞ্জক ফল পেলেন রোগীরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যারা বেনাপোলে ২১ লাখ টাকার চেক প্রতারণা মামলায় গ্রেপ্তার ১ কলকাতার অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির ময়নাতদন্ত শেষ, শনিবারের মধ্যে দেশে পাঠানোর প্রস্তুতি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন প্রধানমন্ত্রীর পাংশায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার জামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দিতে বললেন প্রতিমন্ত্রী নুর

আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘বনলতা এক্সপ্রেস’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:২৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • / 105

দেশের প্রেক্ষাগৃহে অভাবনীয় সাড়ার পর এবার আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে মুক্তি পেল তানিম নূরের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’।

দর্শকদের প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও রমরমিয়ে আয় করছে ছবিটি। শুক্রবার (২৭ মার্চ) থেকে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে দেখা যাচ্ছে তারকাবহুল এই সিনেমাটি। এমনটা নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক এবং এর পরিবেশক বঙ্গজ ফিল্মস।

বঙ্গজ ফিল্মস জানিয়েছে, শুক্রবার (২৭ মার্চ) থেকে অস্ট্রেলিয়ার ব্যাংকস টাউন, ক্যাম্পবেল টাউন, ক্যারোসল-সহ শহরটির ১৯টি প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘বনলতা এক্সপ্রেস’। এছাড়াও আগামী এপ্রিল থেকে যুক্তরাজ্যের বিভিন্ন প্রেক্ষাগৃহেও মুক্তি পাবে ছবিটি।

উল্লেখ্য, একটি ট্রেনযাত্রাকে ঘিরে এগোনো গল্পে যাত্রীদের জীবনের নানা দিক উঠে এসেছে ‘বনলতা এক্সপ্রেস’-এ। হুমায়ূন আহমেদ-এর ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত এই সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর ও আজমেরী হক বাঁধনসহ আরো অনেকে।

মুক্তির পর থেকেই দর্শকদের অভাবনীয় সাড়া পাচ্ছে ছবিটি। মুক্তির দিন থেকে প্রতিদিনই বেশ অনেকটা করে এগিয়েছে সিনেমাটির আয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘বনলতা এক্সপ্রেস’

প্রকাশের সময় : ০৯:২৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬