Dhaka ১১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন খালেদের ৫ দিনের রিমান্ড

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:১২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • / 127

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে মিরপুর ১০ নম্বর এলাকায় দেলোয়ার হোসেন হত্যা মামলায় জাতীয় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছিদ্দিক আজাদ এই রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

এদিন দুপুরে তাকে সিএমএম আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির মিরপুর জোনের উপপরিদর্শক কফিল উদ্দিন।

রিমান্ড আবেদনে বলা হয়, সূত্রোক্ত মামলার ভিকটিম দেলোয়ার হোসেন (৪০) ২০২৪ সালের ১৯ জুলাই অনুমান বিকেল ৩টা ২০ মিনিটের দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছাত্র-জনতার সঙ্গে মিরপুর-১০ নম্বর ফলপট্টিতে অবস্থানকালে এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ৫০০/৭০০ আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের সন্ত্রাসীরা শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন দমনে দেশীয় ও বিদেশি আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে গ্রেফতারকৃত সন্দিগ্ধ আসামি শেখ মামুন খালেদের নির্দেশে ঘটনাস্থলের বিভিন্ন দিক থেকে নির্বিচারে এলোপাতাড়ি গুলি চালায়।

যার ফলে ভিকটিম দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। পরবর্তীতে দেলোয়ার হোসেনকে রক্তাক্ত অবস্থায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরদিন ২০ জুলাই উন্নত চিকিৎসার স্বার্থে রাজধানীর শ্যামলীতে অবস্থিত সিটি কেয়ার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। উক্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বছর ২১ জুলাই সকাল ৭টা ৪০ মিনিটের দিকে ভিকটিম দেলোয়ার হোসেন মারা যান।

সন্দিগ্ধ আসামি শেখ মামুন খালেদ মামলার ঘটনায় জড়িত থাকার বিষয়ে প্রাথমিক তদন্তে পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার ঘটনার মূল রহস্য উদ্ঘাটন, সুষ্ঠু তদন্তের জন্য তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড একান্ত প্রয়োজন।

রিমান্ড আবেদনের পক্ষে ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী শুনানি করেন। আসামিপক্ষে আইনজীবী নজরুল ইসলাম খান পাখি রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, বুধবার রাত ১২টা ৩৫ মিনিটে পল্লবী থানাধীন ডিওএইচএস এলাকার বাসা থেকে মামুন খালেদকে গ্রেফতার করে ডিবি।

জানা যায়, লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ ডিজিএফআইয়ের পরিচালকের পদে ছিলেন ডিসেম্বর ২০০৭ থেকে ডিসেম্বর ২০১০ পর্যন্ত। একই সংস্থার মহাপরিচালকের দায়িত্বে ছিলেন ২৩ জুন ২০১১ থেকে ৭ মার্চ ২০১৩ পর্যন্ত।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন খালেদের ৫ দিনের রিমান্ড

প্রকাশের সময় : ০৭:১২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬