Dhaka ০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে প্রত্যাবাসন শার্শায় ১১ বছরের শিশুকে ধর্ষণ, আটক ১ রাজবাড়ী উদীচীতে কমরেড কমল কৃষ্ণ গুহকে স্মরণ পরিবেশ কর্মসূচির ব্যানারে জাকসুর নাম বাদ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন পাংশায় নিখোঁজের একদিন পর দুই সন্তানের জননীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ নওগাঁয় অপ্রত্যাশিত ফল পাওয়া শিক্ষার্থীদের নিয়ে অনুপ্রেরণামূলক সমাবেশ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ইয়াবা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

অভিনেতা শামীম হোসেনের অশ্রুসিক্ত ভিডিও বার্তা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • / 128

প্রায় তিন দশক ধরে ছোট ও বড়পর্দায় ছোট ছোট কমেডি চরিত্রে অভিনয় করেছেন শামীম হোসেন। তবে গত তিন-চার বছর ধরে এই অঙ্গনে সময়টা মোটেই ভালো যাচ্ছে না তার। বর্তমানে কাজের অভাবে দিশেহারা এই অভিনেতা চরম আর্থিক অনটনের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন।

সম্প্রতি ফেসবুকে এক অশ্রুসিক্ত ভিডিও বার্তায় নিজের বর্তমান আর্থিক অবস্থার বিষয়টি সামনে আনেন শামীম।

এবার গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জীবনের করুণ চিত্রটি তুলে ধরলেন এই অভিনেতা। বর্তমানে এতটাই কঠিন সময় পার করছেন যে, পরিবারের পাঁচ সদস্যের মুখে খাবার তুলে দেওয়াই কঠিন হয়ে দাঁড়িয়েছে তার জন্য।

শামীম জানান, প্রায় এক বছর ধরে নিয়মিত নাটকে কাজ নেই। যাদের সঙ্গে নিয়মিত কাজ হয়, তাদের সঙ্গে যোগাযোগ নেই। আবার যাদের সঙ্গে যোগাযোগ আছে, তারা সেভাবে কাজ করেন না। ইউটিউবনির্ভর কনটেন্ট নির্মাতা হারুন কিসিঞ্জারের কিছু কাজ করলেও গত দুই মাস ধরে সেখান থেকেও কোনো ডাক আসেনি।

বেশ কম বয়সেই শোবিজে কাজ শুরু করেন শামীম। প্রোডাকশন থেকে শুরু করে অভিনয়ের নানা স্তরে কঠোর পরিশ্রম করেছেন। কিন্তু তখন ভবিষ্যতের কথা ভেবে কোনো অর্থ সঞ্চয় করেননি। অভিনেতার ভাষ্য, ‘সঞ্চয় করি নাই। খালি আজকে খাই, কালকে তো কামাই করমুই। এই করতে তো পয়সা সঞ্চয় করা হয় নাই।’

বর্তমান পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে তিনি জানান, গত দুই মাস ধরে ইউটিউব চ্যানেলের কোনো কাজও পাচ্ছেন না। এমন অবস্থায় সংসার চালাতেই হিমশিম খাচ্ছেন শামীম। তিনি বলেন, ‘আমার মাসুম বাচ্চাগুলোর কোনো চাওয়া নাই, কোনো চাহিদা নাই। আমি তাদের বলছি- বাবারা, ঈদে তোমাদের কিছু লাগবে, পরিস্থিতি কিন্তু তোমরা দেখতেছো!’ ওরা বলে, ‘বাবা, কোনো চাওয়া নাই।’

এই দুঃসময়ে তার একমাত্র আকুতি তাকে যেন কাজে ফেরানো হয়। তিনি বলেন, ‘আমি কারো কাছে আর্থিক সাপোর্ট চাইব না। আমি যদি হাত পাতি তাহলে আমার রবের কাছে চাইব। আমি শুধু একটা জিনিসই চাইব, আমাকে ঈদের পর থেকে কাজে ডাকেন সবাই। আমি নাটকের ডায়লগ এক্টিং ভুইলা যাইতাছি গা। আমার কোনো টাকা পয়সা লাগবে না। আমি শুটকি ভর্তা ভাত খামু কিন্তু আমারে একটু কাজ দিয়েন।’

জীবনে অনেক সংগ্রামের মধ্য দিয়ে যাওয়া এই অভিনেতা আফসানা মিমির ডাকে ‘বন্ধন’ নাটকে কয়েকটি দৃশ্যে অভিনয়ের মাধ্যমে অভিনয়ে আসেন। এরপর অসংখ্য নাটক এবং বিশ-এর অধিক চলচ্চিত্রে ছোট ছোট চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অভিনেতা শামীম হোসেনের অশ্রুসিক্ত ভিডিও বার্তা

প্রকাশের সময় : ১১:১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬