Dhaka ১২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৪৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • / 160

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) সংসদীয় আসনের প্রাপ্ত ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি জাকির হোসেনের একক নির্বাচনি ট্রাইব্যুনাল বেঞ্চ এ নির্দেশ দেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আসনটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী-র প্রার্থী মাওলানা মশিউর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ১৭ হাজার ৯৬৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ ধানের শীষ প্রতীকে পান ১ লাখ ১৪ হাজার ৫৯০ ভোট।

তিন উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট-১ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৪৭টি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ

প্রকাশের সময় : ১২:৪৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬