Dhaka ০২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদল থেকে অব্যাহতি পেয়ে যা বললেন তানভীর বারী হামিম

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:২৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • / 154

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে তার পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (৪ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ছাত্রদল।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অনুমোদিত এবং কেন্দ্রীয় দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীনস্থ কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে।

অব্যাহতি পাওয়ার পর তানভীর বারী হামিম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি বলেন, ‘ক্লাস ৬ (২০১২) থেকে কলেজ জীবন (২০১৭) পর্যন্ত কোনো পদ ছিল না, তবুও ছাত্রদলের রাজনীতি করেছি। জানতে পারলাম, কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক থেকে সাময়িক অব্যাহতি দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। আমি এ দলের একজন কর্মী, এতোটুকু পরিচয়ই আমার জন্য প্রচণ্ড গর্বের, আলহামদুলিল্লাহ।’

কমেন্ট বক্সে তিনি ২০১৪ সালের একটি পোস্টের স্ক্রিনশটও যুক্ত করেন, যেখানে দেখা যায় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর মাজার জিয়ারত করছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ছাত্রদল থেকে অব্যাহতি পেয়ে যা বললেন তানভীর বারী হামিম

প্রকাশের সময় : ১১:২৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬