ইরানের নতুন নেতৃত্বের জন্য পছন্দের তিনজন আছেন : ট্রাম্প

- প্রকাশের সময় : ১০:৪৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
- / 147

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পরবর্তী নেতৃত্বের জন্য তার পছন্দের তিনজন ব্যক্তি আছেন। তবে তাদের নাম প্রকাশ করেননি তিনি।
দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তেহরানের বর্তমান শাসক ধর্মীয় নেতাদের উৎখাতের লক্ষ্যে সামরিক অভিযান শুরুর পর তিনি সম্ভাব্য নেতৃত্বের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছেন।
তিনি বলেন, ‘তিনটি খুব ভালো পছন্দ’ রয়েছে, তবে এখনই তা প্রকাশ করবেন না।
এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান সর্বোচ্চ চার সপ্তাহ স্থায়ী হতে পারে।
তার ভাষ্য, এটি শুরু থেকেই চার সপ্তাহের পরিকল্পনা ছিল, যদিও এর আগেও অভিযান শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।
সাক্ষাৎকারে ট্রাম্প আরও জানান, ভবিষ্যতে ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে তিনি এখনো উন্মুক্ত আছেন। তবে আলোচনা কবে শুরু হতে পারে, সে বিষয়ে নির্দিষ্ট কিছু বলেননি।
























