শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী নওগাঁয় দেশীয় অস্ত্র ও পিকআপসহ আন্তজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার হ্যারি কেইনের চোট, খেলতে পারবেন না কয়েক মাস কালীগঞ্জে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগ গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী লেখার সময় এআই টুল ব্যবহার করলে চিন্তা করার ক্ষমতা কমে যায় ভিনিসিয়ুস ব্রাজিলে সুখী, রিয়ালে সেই সুখ ফিরবে কবে ১১ লাখের সিনেমাটি আয় করেছিল ২২ কোটি ডলার! হেরেও জিতে গিয়েছিলেন ‘রকি’ পেনাল্টি মিসেও সেয়ানে সেয়ানে লড়াই হচ্ছে মেসি–রোনালদোর

ইরানের ১৩২ ক্ষেপণাস্ত্র ও ১৯৫ ড্রোন প্রতিহতের দাবি আমিরাতের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৫১:০০ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / 174

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি হামলার শুরু থেকেই দেশটির এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় ভূমিকা রেখেছে। মন্ত্রণালয়ের দাবি, এ পর্যন্ত ১৩৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ২০৯টি ড্রোন শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ১৩২টি ক্ষেপণাস্ত্র ও ১৯৫টি ড্রোন প্রতিহত করা হয়েছে। বাকি ক্ষেপণাস্ত্র ও ড্রোন সমুদ্র বা দেশের বিভিন্ন এলাকায় পড়েছে।

দেশটির মন্ত্রণালয়ের দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের ফলে দেশজুড়ে কিছু ধ্বংসাবশেষ পড়েছে এবং কিছু বেসামরিক স্থাপনায় সামান্য ক্ষতি হয়েছে। তবে সংশ্লিষ্ট সংস্থা অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে এবং নাগরিক ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

ইউএই জানিয়েছে, এই হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং দেশের সার্বভৌমত্বের স্পষ্ট অবমাননা। এটি নাগরিকদের নিরাপত্তার জন্য হুমকি এবং দেশের স্থিতিশীলতাকে প্রভাবিত করতে পারে।

সূত্র: এমিরেটস নিউজ এজেন্স

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইরানের ১৩২ ক্ষেপণাস্ত্র ও ১৯৫ ড্রোন প্রতিহতের দাবি আমিরাতের

প্রকাশের সময় : ০২:৫১:০০ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬