শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

বলিভিয়ায় টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:০১:১৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 174

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার রাজধানী লা পাজর কাছে নতুন ছাপানো নোট বহনকারী একটি সামরিক কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো স্যালিনাস এক বিবৃতিতে জানান, বলিভীয় সেনাবাহিনীর একটি হারকিউলিস সি-১৩০ কার্গো বিমান পূর্বাঞ্চলীয় শহর সান্তা ক্রুজ থেকে এল আলতো শহরের বিমানবন্দরের দিকে যাচ্ছিল। অবতরণের সময় বিমানটি রানওয়ে থেকে সরে গিয়ে পাশের মহাসড়কে আছড়ে পড়ে এবং এতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিমানবন্দরের ফায়ার সার্ভিস প্রধান পাভেল তোভার জানান, ঘটনাস্থল থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের মধ্যে কতজন বিমানযাত্রী এবং কতজন সড়কে থাকা যানবাহনের আরোহী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

বলিভিয়ার বিমান বাহিনীর মুখপাত্র জেনারেল সার্জিও লোরা জানান, কার্গো বিমানটিতে মোট ছয়জন ক্রু ছিলেন। তাদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার হয়েছে এবং দু’জন এখনও নিখোঁজ।

‘দুর্ঘটনায় মহাসড়কে থাকা অন্তত ১৫টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিধ্বস্ত বিমানের ভেতর থেকে ছড়িয়ে পড়া নোট সংগ্রহ করতে লোকজনকে ভিড় করতে দেখা গেছে।

তবে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড এপিনোজা জানিয়েছেন, বিমানটিতে থাকা নোটগুলো এখনও পূর্ণাঙ্গ মুদ্রা ছিল না। সেগুলোতে সিরিয়াল নম্বর বসানো হয়নি এবং এ কাজের জন্যই নোটগুলো কেন্দ্রীয় ব্যাংকে নেওয়া হচ্ছিল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বলিভিয়ায় টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত

প্রকাশের সময় : ১২:০১:১৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬