Dhaka ১০:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী ভারতে যুবকের দেহে মিলল নারীর প্রজনন অঙ্গ, বিস্মিত চিকিৎসকেরা মারা গেলেন কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা সভাপতি রাশিয়া ও ইউক্রেন জ্বালানি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: ট্রাম্প তিন বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যা, লাশ লুকানো হয় ঘরের আলনার পেছনে জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী বালিয়াকান্দীতে ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে হাজারো মানুষের ভিড় মান্দায় বৃদ্ধকে ফাঁদে ফেলে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, গ্রেফতার ১ শৈলকুপায় ইটভাটায় ট্রাক্টরচাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

আহসান এইচ মনসুরকে সরিয়ে আর্থিক খাতে লুটপাটের পথ উন্মুক্ত করল বিএনপি : নাহিদ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:০৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 160

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের পর দেশের ধ্বংসপ্রাপ্ত ব্যাংকিং সেক্টরসহ আর্থিক খাতে শৃঙ্খলা নিয়ে আসতে অন্তর্বর্তী সরকার দেশের অন্যতম শ্রেষ্ঠ অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব দেন। তাকে সরিয়ে দিয়ে আর্থিক খাতে লুটপাটের পথ উন্মুক্ত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এ মন্তব্য করেন।

তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই আর্থিক খাতে শৃঙ্খলা আনতে অনেকটাই সফল হন আহসান এইচ মনসুর। ব্যাংকিং খাতে বেশকিছু সংস্কার সাফল্যের সঙ্গে বাস্তবায়ন করেন তিনি। এর মধ্য দিয়ে আর্থিক খাত কিছুটা ঘুরে দাঁড়াতে সক্ষম হয়।

নাহিদ ইসলাম আরও বলেন, বিগত সরকারের আমলে পাচারকৃত অর্থ ফেরত আনতে দৃঢ় পদক্ষেপ নেন আহসান এইচ মনসুর। বিশ্বব্যাংকসহ আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে দেশের মানুষের কষ্টার্জিত টাকা ফেরত আনার চেষ্টা চালান তিনি। পাশাপাশি আমদানি-রপ্তানি বাণিজ্যের আড়ালে অর্থপাচার বন্ধের উদ্যোগও নেন।

তিনি দাবি করেন, বাংলাদেশ ব্যাংককে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করার উদ্যোগ নিয়েছিলেন আহসান এইচ মনসুর। এতে ব্যাংকিং সেক্টরে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা সম্ভব হতো। এসব সংস্কারের কারণে সুবিধাভোগী গোষ্ঠীর স্বার্থে আঘাত লাগে বলেও মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের পর কেন্দ্রীয় ব্যাংকে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা শুরু হয়। ব্যাংকের বিধি উপেক্ষা করে হঠকারিতা করা হয় এবং গভর্নরের উপদেষ্টাকে শারীরিকভাবে হেনস্তা করে বের করে দেওয়ার ঘটনাও ঘটে।

তিনি বলেন, সরকারের উচিত ছিল সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কিন্তু তা না করে সফল গভর্নরকে দায়িত্ব থেকে সরিয়ে নতুন গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে, যা তিনি অগণতান্ত্রিক ও অপমানজনক বলে উল্লেখ করেন।

সবশেষে নাহিদ ইসলাম বলেন, আহসান এইচ মনসুরের মতো অভিজ্ঞ অর্থনীতিবিদকে সরিয়ে দেওয়া হতাশাজনক। দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখতে সৎ, দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তির হাতে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব দেওয়ার দাবি জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আহসান এইচ মনসুরকে সরিয়ে আর্থিক খাতে লুটপাটের পথ উন্মুক্ত করল বিএনপি : নাহিদ

প্রকাশের সময় : ১০:০৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬