সমাজকর্মী মেজবাহ উল করিম রিন্টুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিক্ষা সহায়তা প্রতিযোগিতা ও স্মরণসভা
- প্রকাশের সময় : ০৯:০৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 222
রাজবাড়ীর তরুণ সমাজকর্মী মেজবাহ উল করিম রিন্টুর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার শিক্ষা সহায়তা চিত্রাংকন ও কুই প্রতিযোগিতা এবং স্মরণসভার আয়োজন করা হয়।
মেজবাহ উল করিম রিন্টু স্মৃতি পরিষদের উদ্যোগে বিকেলে শহরের বড়পুল ঘরছাড়ায় শিশু-কিশোরদের অংশগ্রহণে কুইজ, চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে রিন্টুর স্মরণে অনুষ্ঠিত স্মরণসভায় সংগঠনের আহ্বায়ক আজিজা খানমের সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজভী জামান, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক সালাম তাসির, রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান, সমাজসেবক নাসিম শফি, রাজবাড়ী সুহৃদ সমাবেশের সভাপতি আহসান হাবীব, সাবেক সভাপতি কমল কান্তি সরকার, রাজবাড়ী থিয়েটারের সভাপতি আসাদুজ্জামান চৌধুরী বাবলা, বিশ্ব ভরা প্রাণ এর সভাপতি আতাউদর রহমান, সমাজকর্মী শাহানা নাসিম, রাজবাড়ী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি খোকন মাহমুদ, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুরতাজ তাজিয়া, সংগঠনের সদস্য সচিব ফারুক উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, রিন্টু ছিলেন একজন নির্লোভ, নিঃস্বার্থ মানুষ। যিনি অতি সাধারণ জীবনযাপন করতেন। ভাবতেন দেশ ও সমাজ নিয়ে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ, তালবীজ বপণ ছিল তার নেশার মত। তিনি কখনও অন্যায়কে প্রশ্রয় দেননি। নতুন প্রজন্মকে তার পদাংক অনুসরণ করা উচিত।
আলোচনা সভা শেষে রাজবাড়ীর বিভিন্ন বিদ্যালয়ের ১৮ জন শিক্ষার্থীকে তিন হাজার টাকা করে মোট ৫৪ হাজার টাকা শিক্ষা সহায়তা দেওয়া হয়। পরে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক সৌমি ত্র শীল চন্দন।


























