বিএনপির তিন মিত্র মন্ত্রিসভায়! কে কোন দায়িত্বে
- প্রকাশের সময় : ০৬:১৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 191
নতুন মন্ত্রিসভায় বিএনপির মিত্র দলের তিন শীর্ষ নেতা ২৪ জন প্রতিমন্ত্রীর সাথে শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে অনুষ্ঠিত এই শপথ গ্রহণ অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের নুরুল হক নুর, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি এবং এনডিএম-এর ববি হাজ্জাজকে রাষ্ট্রীয় দায়িত্বে অন্তর্ভুক্ত করা হয়। এটি আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপির রাজনৈতিক ঐক্যের এক শক্তিশালী প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন নুরুল হক নুর। অন্যদিকে অর্থনীতি সামলানোর গুরুদায়িত্বে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ে থাকছেন জুনায়েদ সাকি। শিক্ষা খাতের সংস্কারে ববি হাজ্জাজকে দেওয়া হয়েছে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে আসন সমঝোতার পর সরকার গঠনেও মিত্রদের এই অংশগ্রহণ রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করেছে। বিশেষ করে শরিকদের জন্য তিনটি গুরুত্বপূর্ণ প্রতিমন্ত্রীর পদ বরাদ্দ দেওয়াকে দীর্ঘদিনের আন্দোলনের ফসল হিসেবে বিবেচনা করছেন বিশ্লেষকরা।




















