জুলাই সনদ ও অভ্যুত্থানের সঙ্গে গাদ্দারি করলো বিএনপি : সারজিস
- প্রকাশের সময় : ০১:২১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 160
১১ দলীয় ঐক্য জোটের পরাজিত প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিম আলম বলেছেন, জুলাই সনদ ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু করেছে। তিনি এই মন্তব্য করেছেন বিএনপির এমপির শপথ অনুষ্ঠানের পর।
এরই মধ্যে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। তবে সংবিধান সংস্কার পরিষদের শপথ তারা এদিন নেননি। সংসদ ভবনে শপথ অনুষ্ঠান শুরুর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত নন, তাই শপথ নেওয়া সম্ভব নয়।
তিনি বলেন, সংবিধান অনুযায়ী গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে তা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে এবং তারপরে সদস্যদের শপথের বিধান করা যাবে।
সালাহউদ্দিন আরও বলেন, ‘আমি মাননীয় চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে আমাদের দলীয় সিদ্ধান্ত সদস্যদের জানালাম।’




















