Dhaka ১২:৫০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালুখালীতে পিডিবিএফ’র ৩ দিনব্যাপী নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ শুরু নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার ৬ বছর পর ওজন করা হচ্ছে পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া সোনা-রুপা আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, তিনদিনে বাতিল মোট ৯টি নাটোরে কাপড়ের দোকানে মিললো সেই জার্মান পর্যটকের ল্যাপটপ সৌদি বিমানবন্দরে নতুন হামলায় আরও এক বিদেশি নিহত প্রশাসনিক ভবনের তালা ভেঙে চুয়েটে প্রবেশ নতুন উপাচার্যের দিল্লিতে নারী ও তৃতীয় লিঙ্গের চালকদের জন্য চালু হচ্ছে গোলাপি ই-অটো রাজধানী থেকে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার

সংস্কার পরিষদে শপথ নেয়নি বিএনপি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৩৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 172

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যদের দুপুরে শপথ নেওয়ার কথা রয়েছে। বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেওয়ায় নিজেদের সিদ্ধান্ত নিতে ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা জামায়াত আমিরের নেতৃত্বে বৈঠকে বসেছেন। বৈঠক শেষে সিদ্ধান্ত জানাবেন তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির মিডিয়া সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি জানিয়েছেন, শপথ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছেন ১১ দলীয় ঐক্য জোটের সদস্যরা। বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত রয়েছেন।

তিনি বলেন, যেহেতু বিএনপি সংস্কার পরিষদে শপথ নেয়নি, সুতরাং বিষয়টি গণভোটের সম্পূর্ণ বিপরীত। এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বৈঠকে। বৈঠক শেষে জানানো হবে ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিচ্ছেন কি-না।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, দুপুর ১২টায় জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের সময় নির্ধারিত রয়েছে। সংসদ ভবনে তারা যাবেন। তবে বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেন, জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যরা কোনো শপথই নেবেন না, কারণ তারা মনে করেন, সংস্কারবিহীন সংসদ অর্থহীন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সংস্কার পরিষদে শপথ নেয়নি বিএনপি

প্রকাশের সময় : ১২:৩৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬