ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না জামায়াত এমপিরা

- প্রকাশের সময় : ১১:১২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
- / 178

জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না বলে জানিয়েছেন দলটির নেতা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
সোমবার সকাল ৭টা ৪৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
পোস্টে তিনি বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী তাদের এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না।
এর আগে ২০২৫ সালের ৭ নভেম্বর সিলেট নগরের একটি কনভেনশন হলে মহানগর জামায়াত আয়োজিত সুধী সমাবেশে দলের আমির ডা. আমির শফিকুর রহমান ঘোষণা দিয়েছিলেন, ভবিষ্যতে দল থেকে কেউ সংসদ সদস্য নির্বাচিত হলে তারা সরকারি প্লট নেবেন না এবং বিনা ট্যাক্সের গাড়ি ব্যবহার করবেন না।
উল্লেখ্য, সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে শিশির মনির ৬৩ হাজার ২২০ ভোট পেয়ে পরাজিত হন। একই আসনে বিএনপির প্রার্থী নাছির চৌধুরী ৯৯ হাজার ৫২২ ভোট পেয়ে বিজয়ী হন।

























