আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম: একজন স্বপ্নবাজের প্রত্যাবর্তন
- প্রকাশের সময় : ০১:৫৬:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 195
রাজবাড়ী-১ (রাজবাড়ী সদর-গোয়ালন্দ) আসনে পুনরায় নির্বাচিত হয়েছেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এর আগে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিজয়ী হয়েছিলেন। তিনি স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখান।
১৯৮৮-৮৯ সালে তিনি তরুণ বয়সে রাজবাড়ী পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। ওই সময় থেকেই পৌরসভায় বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড করেন। ছোট্ট শহরে চার লেন রাস্তা তারই অবদান। তার সৃষ্টিশীল কর্মকান্ডে মুগ্ধ হয়ে রাজবাড়ী পৌরবাসী তাকে পরপর তিন বার চেয়ারম্যান নির্বাচিত করেন। ২০০১ সালে চেয়ারম্যান থাকাবস্থায় তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। গায়ক হিসেবেও তার সুনাম রয়েছে। দৌলতদিয়া-পাটুারিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের স্বপ্ন দেখেন তিনি। এ দাবিতে বহুদিন ধরেই সরব তিনি। সাথে চান পদ্মা ব্যারেজও। এ অঞ্চলের প্রাণের দাবি এ দুটি। আরএসডিসি প্রতিষ্ঠার মাধ্যমে এ অঞ্চলের অর্থনীতি, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, কৃষি, শিক্ষাসহ সবক্ষেত্রে ইতিবাচক উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে- এমনটি তিনি বলেছেন এক অনুষ্ঠানে।
























