Dhaka ১০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘মনে মনে ক্রীড়ামন্ত্রী হয়ে বসে থাকা একজনের মাথা নষ্ট হয়ে গেছে’

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:১৫:১১ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 168

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নির্বাচনে পরাজিত হয়ে “মনে মনে ক্রীড়ামন্ত্রী হয়ে বসে থাকা একজনের মাথা নষ্ট হয়ে গেছে।”

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ লেখেন, গত দেড় বছর ক্রীড়া খাতে কাজ করতে গিয়ে সবচেয়ে বেশি বিরোধিতা ও বাধার সম্মুখীন হয়েছেন একজনের কাছ থেকে। “বারবার ব্যর্থ হয়েও সে থামেনি। এখন নির্বাচনে পরাজিত হওয়ার ক্ষোভও আমার ওপর দেখাচ্ছে। ঢাকা-১৬ আসনে তো এনসিপিরও প্রার্থী ছিল না,” উল্লেখ করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, প্রথমে এক ফ্যাসিবাদের দোসর সজীব ওয়াজেদ জয়ের বন্ধুকে নিয়ে বাফুফে দখলের চেষ্টা করা হয়। ব্যর্থ হওয়ার পর ফুটবলের উন্নয়নমূলক কার্যক্রমে বর্তমান বাফুফে নেতৃত্ব ও সরকারকে বাধা দেওয়া শুরু হয়। এরপর বিসিবিতে একজন ক্রিকেটারকে সামনে রেখে নিজের ভাইসহ পছন্দের ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয় বলেও দাবি করেন তিনি। সেখানেও নির্বাচনে পরাজয়ের পর অসহযোগিতা ও বাধা অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেন আসিফ।

অন্তর্বর্তী সরকারের সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, তিনি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করতে চেয়েছিলেন। ক্রীড়াঙ্গন সংস্কারের লক্ষ্যে গঠিত সার্চ কমিটিতেও সংশ্লিষ্ট ব্যক্তির পরামর্শে একজনকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে ওই ব্যক্তি কমিটির সদস্যপদ ব্যবহার করে বিভিন্ন ফেডারেশনের কার্যালয় দখলের চেষ্টা করলে তাকে অপসারণ করা হয়। অপসারণের পর তার বিরুদ্ধে মামলা করানো হয় বলেও দাবি করেন তিনি।

আসিফ মাহমুদ আরও অভিযোগ করেন, স্পোর্টস মিডিয়া নিয়ন্ত্রণে নিয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। “দেড় বছর ভদ্রতা ও নীরবতার সঙ্গে কাজ করেছি। আপনাদের অপকর্ম নিয়ে মুখ খুলিনি বলে ভাববেন না যে কথা বলতে পারি না। বাধ্য করবেন না—নিজেকে নোংরামিতে জড়াতে চাই না,” যোগ করেন তিনি।

উল্লেখ্য, আসিফ মাহমুদের এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘মনে মনে ক্রীড়ামন্ত্রী হয়ে বসে থাকা একজনের মাথা নষ্ট হয়ে গেছে’

প্রকাশের সময় : ০৬:১৫:১১ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬