Dhaka ১২:০১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

আগামী ৫ বছরের দায়িত্ব বিএনপিকে দিয়েছে জনগণ : নজরুল ইসলাম খান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:১৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 158

ভোটের মাধ্যমে আগামী পাঁচ বছরের দায়িত্ব জনগণ বিএনপিকে দিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা সমাপ্ত শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

নজরুল ইসলাম বলেন, গত রাত থেকেই ফলাফল ঘোষণা শুনছেন তারা এবং দলের নেতাকর্মীরা সারারাত সেখানে অবস্থান করেছেন। এর মধ্য দিয়ে তারা জেনেছেন দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিএনপি বিজয়ী হয়েছে। বিএনপির সঙ্গে জোটে থাকা অনেক প্রার্থীও জয়ী হয়েছেন। এর মাধ্যমে আগামী পাঁচ বছর দেশের কল্যাণের দায়িত্ব জনগণ বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানের ওপর অর্পণ করেছে বলে তিনি মনে করেন।

নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রসঙ্গে তিনি বলেন, আগের অনেক নির্বাচনে প্রাণহানি ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হলেও এবার তেমন ঘটনা ঘটেনি, যা গুরুত্বপূর্ণ। তবে দীর্ঘদিন ভোট না দেওয়ার সংস্কৃতির কারণে জনগণকে পুরোপুরি ভোটমুখী করা যায়নি। ভবিষ্যতে মানুষকে ভোটের প্রতি আরও আগ্রহী করে তোলার আশা প্রকাশ করেন তিনি।

চট্টগ্রামের দুটি আসনের ফলাফল আপিল বিভাগের আদেশে ঘোষণা না হওয়ার বিষয়ে তিনি বলেন, আদালত সিদ্ধান্ত দিলে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবে। কয়েকটি আসনের ফল বাকি থাকলেও সরকার গঠনে বিএনপির কোনো অসুবিধা হবে না বলে মন্তব্য করেন তিনি।

দলের প্রত্যাশা প্রসঙ্গে নজরুল ইসলাম বলেন, বিএনপি ২৯২টি আসনে প্রার্থী দিয়েছিল এবং সবাই বিজয়ের আশা নিয়েই নির্বাচনে অংশ নেয়। ভবিষ্যতে ফলাফল আরও ভালো হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আগামী ৫ বছরের দায়িত্ব বিএনপিকে দিয়েছে জনগণ : নজরুল ইসলাম খান

প্রকাশের সময় : ০১:১৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬