গুরুত্বপূর্ণ সংবাদ:
ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে নির্ধারণ করবে আজকের নির্বাচন : মির্জা ফখরুল
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৮:৪৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- / 154
ঠাকুরগাঁও-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ নির্বাচন বাংলাদেশে নতুন অধ্যায় তৈরি করবে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো আজ। এই নির্বাচন নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে। তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলন ও আত্মত্যাগের পর যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তা সবার অংশগ্রহণে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আজ সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।
Tag :




















