Dhaka ১০:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে প্রত্যাবাসন শার্শায় ১১ বছরের শিশুকে ধর্ষণ, আটক ১ রাজবাড়ী উদীচীতে কমরেড কমল কৃষ্ণ গুহকে স্মরণ পরিবেশ কর্মসূচির ব্যানারে জাকসুর নাম বাদ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন পাংশায় নিখোঁজের একদিন পর দুই সন্তানের জননীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ নওগাঁয় অপ্রত্যাশিত ফল পাওয়া শিক্ষার্থীদের নিয়ে অনুপ্রেরণামূলক সমাবেশ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ইয়াবা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৪৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 141

বিয়ের আশ্বাসে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–২ এর বিচারক আনোয়ারুল হক এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আসগার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আদালত এই আদেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, সাদিয়া রহমান মিথিলাকে নায়িকা বানানোর আশ্বাস দিয়ে আশরাফুল আলম প্রতারণামূলকভাবে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেন এবং গর্ভপাত করাতে বাধ্য করেন। এ অভিযোগ অস্বীকার করার পর গত বছরের ২১ এপ্রিল মিথিলা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

পরে পিবিআই তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে জানানো হয়েছে। সেই প্রতিবেদন আমলে নিয়ে আদালত হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রকাশের সময় : ০৪:৪৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬