Dhaka ১২:০১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

নির্বাচন করতে বাধা নেই বিএনপির ৩ প্রার্থীর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৩৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 164

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের অভিযোগে ঢাকা-১১, কুমিল্লা-৩ ও বগুড়া-১ আসনে বিএনপির তিন প্রার্থীর প্রার্থিতা নিয়ে করা লিভ টু আপিলের শুনানি শেষ হয়েছে। ফলে এই তিন প্রার্থীর নির্বাচন করতে আর কোনো বাধা থাকল না।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এ সংক্রান্ত শুনানি হয়। এর আগে সোমবার (৯ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার জজ আদালত শুনানির জন্য দিন ঠিক করেন।

ঢাকা-১১ আসনে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপনের অভিযোগে প্রার্থিতা স্থগিত চেয়ে গত ২ ফেব্রুয়ারি রিট করেন এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম। শুনানি শেষে ৩ ফেব্রুয়ারি হাইকোর্ট রিটটি খারিজ করে দেন। পরে ওই আদেশের বিরুদ্ধে ৫ ফেব্রুয়ারি লিভ টু আপিল করা হয়। আপিলে দাবি করা হয়, কাইয়ুম ভানুয়াতো নামের একটি দেশের নাগরিক। তবে সেই আপিলের শুনানি নির্বাচনের পর অনুষ্ঠিত হবে।

কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করেছিলেন। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার মনোনয়ন বাতিল চেয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ সোহেল নির্বাচন কমিশনে আপিল করেন। নির্বাচন কমিশন আবেদন খারিজ করলে তিনি হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট রিট খারিজ করলে লিভ টু আপিল করা হয়, যা আজ আদালত খারিজ করে দেন।

বগুড়া-১ আসনে বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। ঋণখেলাপির অভিযোগে একই আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী আহসানুল তৈয়ব জাকির ও সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ নির্বাচন কমিশনে আপিল করলেও তারা পরে তা প্রত্যাহার করেন। এরপর জামায়াত মনোনীত প্রার্থী রিট করলে হাইকোর্ট তা খারিজ করেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানি নির্বাচনের পর হবে বলে আদেশ দেন আদালত।

ফলে বিএনপির এই তিন প্রার্থীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা থাকল না। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নির্বাচন করতে বাধা নেই বিএনপির ৩ প্রার্থীর

প্রকাশের সময় : ০১:৩৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬