গুরুত্বপূর্ণ সংবাদ:
এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১১:৫৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
- / 143
দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম এ রিট করেন। রিটে ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা স্থগিতের আবেদন জানানো হয়েছে।
নাহিদ ইসলামের পক্ষে আইনজীবী হিসেবে রিটটি দায়ের করেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা ও অ্যাডভোকেট আলী আজগর শরীফী। অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা জানান, চলতি সপ্তাহেই রিটটির ওপর হাইকোর্টে শুনানি হতে পারে।
এর আগে নির্বাচন কমিশন ঢাকা-১১ আসনে নাহিদ ইসলাম ও ড. এম এ কাইয়ুম—উভয়ের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
Tag :























