ইরানের রেভোল্যুশনারি গার্ডকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিলো ইইউ

- প্রকাশের সময় : ১১:৫৫:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
- / 185

ইরানের সেনাবাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-কে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে আখ্যায়িত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
বৃহস্পতিবার ব্রাসেলসে অনুষ্ঠিত ইইউ সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ইইউ’র পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান কাজা কালাস সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ইরানে সরকারবিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের ওপর সহিংস দমন-পীড়নের প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে ইইউ কোনো ছাড় দেবে না।
ইইউ’র এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। দেশটির পক্ষ থেকে একে ‘ঐতিহাসিক পদক্ষেপ’ হিসেবে আখ্যা দেওয়া হয়। তবে ইরান এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে একে ‘গুরুতর কৌশলগত ভুল’ বলে মন্তব্য করেছে।
উল্লেখ্য, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর গঠিত আইআরজিসি ইরানের সামরিক, অর্থনৈতিক ও কৌশলগত বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ প্রভাব রাখে।























