বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বহুব্রীহি’ নাটকের মিস্ মিলি এখন কোথায়? কেমন কাটছে জীবন এমিলিয়ানোকে ফিরিয়ে একাদশে ৪-৫ পরিবর্তনের ঘোষণা আর্জেন্টিনা কোচের সাফ আয়োজনে তৃপ্তি, মাঠের খেলায় বাংলাদেশের প্রাপ্তি কী সালমান-শাবনূর জুটি কেন আজও দর্শকপ্রিয়? জাভির নেদারল্যান্ডসকে ৫ গোলে উড়িয়ে দিল ক্লপের জার্মানি হাতে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেন হাসান ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নিতে অস্ট্রিয়া যাচ্ছে বাংলাদেশ দল জন্মদিনে ‘লিম্বো’ সিনেমার প্রথম লুকে রাজ শেষ দিনে হারের শঙ্কা নিয়েই নামতে হবে বাংলাদেশকে নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালান ও পুশইন নিয়ন্ত্রণে ১৬ বিজিবির সাফল্য, জব্দ ১৩ কোটি টাকার মালামাল

শাকিব খানের বাবা হওয়ার গুঞ্জনে যা বললেন অপু বিশ্বাস

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:১৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • / 237

চিত্রনায়িকা শবনম বুবলী আবারও মা হতে চলেছেন— এমন গুঞ্জন নিয়ে বেশ কয়েকদিন আলোচনা নেটমাধ্যমে। এমন কথা ছড়াতেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে মেগাস্টার শাকিব খানের নাম; সব মিলিয়ে তাদের ভক্তরাও বেশ কৌতূহল এ নিয়ে।

বিষয়টি এবার সরাসরি শাকিব খানের প্রাক্তন স্ত্রী, চিত্রনায়িকা অপু বিশ্বাসের কানে গেল। তবে কথাটি যেন শোনা মাত্রই বিস্ময় প্রকাশ করেন অপু।

অপু বিশ্বাস বলেন, আচ্ছা, তাই নাকি! আমি তো জানিই না। কী হচ্ছে? আপনারাই তো সব জায়গায় যেতে পারেন, আপনারাই আমাকে একটু বলেন না?

ব্যস্ততার কারণে অনলাইন দুনিয়া থেকে কিছুটা দূরে আছেন জানিয়ে তিনি আরও বলেন, কাজের ব্যস্ততার কারণে এখন আমি সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাকটিভ না। সেখানে কী চলছে, সত্যি বলতে আমার জানা নেই।

উল্লেখ্য, ২০০৮ সালে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। দীর্ঘ আট বছর পর ২০১৬ সালে তাদের কোলজুড়ে আসে সন্তান আব্রাম খান জয়। ২০১৭ সালে বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসার পর ২০১৮ সালে এই তারকা দম্পতির বিচ্ছেদ হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শাকিব খানের বাবা হওয়ার গুঞ্জনে যা বললেন অপু বিশ্বাস

প্রকাশের সময় : ০৯:১৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬