রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
১৮ দিনের অস্থিরতায় পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার কোচ সিমন্সের ভবিষ্যৎ নিয়ে তামিমের ইঙ্গিত কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতা ও কর্মচারী আহত তুরস্কে হামজাদের দুটি প্রীতি ম্যাচের আমন্ত্রণ কিরগিজস্তানের ৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট-গাইড বই মুদ্রণ বন্ধ থাকবে: এনসিটিবি সত্যিই কি ৫০০ কোটি টাকার মালিক অনুপম ‘বাংলাদেশকে জবাব দিতে মুখিয়ে আছে আমাদের বোলাররা’ রিয়ালের তরুণ প্রতিভাকে দলে টানতে চায় আর্জেন্টিনা, চিন্তায় স্পেন ‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন’ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে: প্রসিকিউটর

ভারতের পর পাকিস্তানকে উড়িয়ে শিরোপার কাছে সাবিনারা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৩৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • / 184

এক দিন আগেই ছেলেদের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে বড় লজ্জা উপহার দিয়েছিল পাকিস্তান। থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে বৃহস্পতিবার তারা ৫-১ গোলে হারিয়েছিল বাংলাদেশকে। সেই হারের পর শিরোপার দৌড় থেকেও ছিটকে যায় সাঈদ খোদারাহমির দল।

তার একদিন পর আজ শুক্রবার পাকিস্তানের মেয়েদের মুখোমুখি হয় বাংলাদেশের মেয়েরা। সুযোগ পেয়ে সেই পরাজয়ের হারটা যেন সুদে-আসলে নিয়ে নিল বাংলার বাঘিনীরা। থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে শুক্রবার বাংলাদেশের মেয়েরা ৯-১ গোলে হারিয়েছে পাকিস্তানকে। এই ম্যাচে একাই চার গোল করেন অধিনায়ক সাবিনা খাতুন। জোড়া গোল পেয়েছেন কৃষ্ণা রানী সরকার ও নৌশিন জাহান। বাকি গোলটি আসে নিলুফা ইয়াসমিন নীলার পা থেকে।

পাঁচ ম্যাচে চার জয় আর এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের পথেও দারুণ গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। যেখানে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে ভারত। যদিও একটি ম্যাচ কম খেলেছে তারা।

এবারের আসরে শক্তিশালী ভারতকে ৩-১ গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরু করেছিল সাবিনা-কৃষ্ণারা। কিন্তু দ্বিতীয় ম্যাচে ভুটানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে বসে বাংলাদেশ। তবে ঘুরে দাঁড়াতে খুব বেশি সময় নেয়নি লাল-সবুজের প্রতিনিধিরা। পরের দুই ম্যাচেই টানা জয় তুলে নেয় বাংলাদেশ। নেপালকে ৩-০ গোলে পরাজিত করার পর শ্রীলঙ্কাকেও ৬-২ গোলে হারায় বাংলাদেশ।

ফলে আজও আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামে বাংলাদেশের মেয়েরা। শুরুটাও করে দুর্দান্ত। দারুণ গোছালো আক্রমণে ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। কৃষ্ণার পাস ধরে ডান দিক দিয়ে আক্রমণে ওঠা মাতসুশিমা সুমাইয়া বল বাড়ান গোলমুখে। ফাঁকায় থাকা সাবিনা নিখুঁত ট্যাপে বল জড়িয়ে দেন জালে। এই গোলের রেশ কাটতে না কাটতেই সাবিনার পাসে সার্কেলের ঠিক ওপর থেকে বাম পায়ের প্লেসিং শটে ব্যবধান দ্বিগুণ করেন নীলা। দশম মিনিটে নৌশিন ব্যবধানটাকে আরও বড় করেন।

দুই মিনিট পর পাকিস্তান গোলকিপার স্লাইড করেও বল ক্লিয়ার করতে পারেননি। নিখুঁত টোকায় নিজের দ্বিতীয় গোলটি করেন নৌশিন। প্রথমার্ধের শেষ দিকে এক মিনিটের মধ্যে আরও দুই গোল করে পাকিস্তানকে রীতিমতো দিশাহারা করে ফেলে বাংলাদেশ। সুমাইয়ার পাস প্রথম স্পর্শে নিয়ন্ত্রণ নিয়ে, জায়গা বানিয়ে বাম পায়ের শটে লক্ষ্যভেদ করেন কৃষ্ণা। এরপর নীলার পাসে বাম পায়ের প্লেসিং শটে জাল খুঁজে নেন অধিনায়ক সাবিনা।

বড় ব্যবধানের লিড নিয়ে ফুরফুরে মেজাজেই বিরতিতে যায় বাংলাদেশ। ততক্ষণে জয় প্রায় নিশ্চিত হয়ে যাওয়ায় দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া ছিল না বাংলাদেশ। তারপরও দ্বিতীয়ার্ধের দ্বাদশ মিনিটে সাবিনার পাস ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন কৃষ্ণা। একটু পর আনমোল হিরা উঁচু শটে পাকিস্তানকে গোল এনে দেন। সাত মিনিট বাকি থাকতে সাবিনার শট গোলকিপারের পায়ে লেগে জালে জড়ায়। শেষ দিকে কিছুটা দুরূহ কোণ থেকে সাবিনা আবারও জাল খুঁজে নিলে অনেক বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে রোববার মালদ্বীপের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সেই ম্যাচে জয় পেলেই শিরোপা জয়ের উল্লাসে ভাসবে বাংলাদেশের মেয়েরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভারতের পর পাকিস্তানকে উড়িয়ে শিরোপার কাছে সাবিনারা

প্রকাশের সময় : ০৫:৩৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬