Dhaka ০৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!
বিপিএল

শিরোপার মঞ্চে আজ রাজশাহী ও চট্টগ্রামের লড়াই

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৪৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • / 190

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

শুক্রবার সন্ধ্যা ৬টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী এই ম্যাচ।

২৮ দিন, ৩৩ ম্যাচ এবং অসংখ্য আলোচনা-সমালোচনার পর টুর্নামেন্টের পর্দা নামছে আজ।

লিগ পর্ব শেষে টেবিলের শীর্ষ দুই দল রাজশাহী ও চট্টগ্রাম ফাইনালের জন্য প্রস্তুত। প্রথম কোয়ালিফায়ারে রাজশাহীকে হারিয়ে চট্টগ্রাম নিশ্চিত করেছিল ফাইনালের টিকিট, তবে দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট টাইটান্সকে হারিয়ে প্রতিশোধ নেওয়ার সুযোগ পাচ্ছে রাজশাহী।

রাজশাহী ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে একবার শিরোপা জয় এবং একবার রানার্সআপ হওয়া রয়েছে। নতুন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স অভিষেক আসরেই ফাইনালে উঠেছে।

দলের হেড কোচ হান্নান সরকার জানিয়েছেন, শুরু থেকেই লক্ষ্য ছিল শিরোপা জেতা।

তিনি বলেন, “শুরু থেকেই আমরা একটি লক্ষ্য নিয়ে এগিয়েছি। চ্যাম্পিয়নশিপই আমাদের প্রধান লক্ষ্য। ভাগ্যের ওপর অনেক কিছু নির্ভর করে, তবে আমরা আমাদের সেরাটা খেলার চেষ্টা করব।”

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ফাইনালে উঠলেও শিরোপা এখনো জেতে নি। টুর্নামেন্ট শুরুর ঠিক আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা পরিবর্তনের পর দলটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে গড়ে উঠেছে। অধিনায়ক শেখ মেহেদীর নেতৃত্বে ভিন্ন ভিন্ন ক্রিকেটার প্রতিটি ম্যাচে পারফরম্যান্স দেখিয়ে জয় নিশ্চিত করেছে।

মেহেদী ফাইনালের আগে বলেন, “শিরোপার স্বপ্ন দেখার অধিকার সবার আছে। যে দল সব বিভাগে ভালো খেলবে, তারাই ট্রফি জিতবে।”

চলতি আসরে গ্রুপ পর্বে সবচেয়ে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছে রাজশাহী। দলটির বোলিং আক্রমণ ও ফিল্ডিং বিশেষভাবে নজর কেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম দল মাঠের বাইরে অনিশ্চয়তার মধ্যেও মাঠে চমক দেখিয়েছে।

ফাইনাল ম্যাচে রাজশাহী ও চট্টগ্রামের লড়াই হবে টুর্নামেন্টের শেষ ও সবচেয়ে উত্তেজনাপূর্ণ অধ্যায়। কে শেষ পর্যন্ত শিরোপা জিতবে, তা দেখার জন্য ক্রিকেটপ্রেমীরা আজ মাঠ ও টিভি পর্দার দিকে তাকিয়ে থাকবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিপিএল

শিরোপার মঞ্চে আজ রাজশাহী ও চট্টগ্রামের লড়াই

প্রকাশের সময় : ১১:৪৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬