Dhaka ০৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৩১:১৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / 158

নিরাপত্তা শঙ্কায় টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিয়ে একাধিকবার আইসিসির সঙ্গে বৈঠক করেছে বিসিবি, তবে সমাধান এখনও হয়নি। এই পরিস্থিতিতে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বাংলাদেশের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতিও স্থগিত করেছে তারা।

পাকিস্তানি সংবাদমাধ্যম ‘জিও সুপার’-এর প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছে পিসিবি। বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগকে যৌক্তিক হিসেবে বিবেচনা করেছে পাকিস্তান। যদি আইসিসি সন্তোষজনক সমাধান দিতে ব্যর্থ হয়, তাহলে পাকিস্তানও টুর্নামেন্টে অংশগ্রহণ পুনর্বিবেচনা করবে এবং বিকল্প পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

আইসিসির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ভেন্যু সমস্যা, গ্রুপ পরিবর্তন ও অন্যান্য লজিস্টিক বিষয়গুলো আলোচনা হয়েছে। আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের বিষয়ে আলোচনা হলেও, আয়ারল্যান্ড নিশ্চিত করেছে মূল সূচি অনুযায়ী তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান

প্রকাশের সময় : ০২:৩১:১৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬